নওগাঁয় রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সদর উপজেলা অডিটেরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেন্টর কথা বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদ।
এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএন বাংলা ও সানশাইনের প্রতিনিধি এএসএম রায়হান আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, বিসিকের উপ ব্যবস্থাপক মামুনুর রহমান, রানী এনজিও এর প্রধান নির্বাহী ফজলুল হক খানসহ রাজশাহী বিভাগের বিভিন্ন নারী-পুরুষ উদ্যোক্তারা বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া বিভিন্ন উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন। মেলায় ৮টি জেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ২১, ২০২৫ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর