, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন ক্রীড়া ক্যাটাগরিতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন।
এজন্য উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা উল্লেখ করেন যে, নার্গিস খাতুনের এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। এই অর্জন তাকে আগামীতে আরও কৃতিত্বের পথে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, নার্গিস খাতুন সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রীড়া ক্যাটাগরিতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কার প্রদান করে। শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কার প্রদান করেন।