সর্বশেষ সংবাদ :

ব্রীজটি কখন না জানি ভেঙে পড়ে

টিপু সুলতান, তানোর: রাজশাহীর তানোরে পৌর এলাকার গোল্লাপাড়া থেকে হঠাৎপাড়া গ্রামের যাবার খালের (খাড়ি) উপর ব্রীজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রীজটির হঠাৎপাড়া ব্রীজ নামে পরিচিত। পাশে হঠাৎপাড়া গ্রামের বালিকা সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীসহ দুই গ্রামের মানুষ ব্রীজটি দিয়ে চলাচল করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশের ফাঁকে ব্রীজটির উপর বসে খেলা করে। বর্তমানে ব্রীজটির অবস্থা খুবই ঝঁকিপূর্ণ। ব্রীজটির নিচের পলেস্তর খুলে পড়ে গেছে। ফলে পুরো ব্রীজের নিচের অংশটুকুর সব রড বের হয়ে গেছে।
হঠাৎপাড়া গ্রামের জিহাদ, নয়ন, শাহিনসহ অনেকে বলেন, ব্রীজটির উপর দিয়ে যাওয়া সময় নড়াচড়া করে। ভয়ে ভয়ে পার হই। কখন না জানি ভেঙে পড়ে।
তানোর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল বলেন, আমরা কি যে সমস্যায় আছি বলে বোঝাতে পাবোনা। ব্রীজটির দিয়ে দুই গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। ব্রীজটির নিচের অংশেরসব রড বের হয়ে গেছে। এমনকি পিলারগুলো ফেঁটে গেছে। স্কুলের সামনে ব্রীজটির। আমাদের স্কুলের শিক্ষার্থীরা ওই ব্রীজটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। শিক্ষার্থীদের নিয়ে ভয় লাগে কখন না জানি কি হয়। যে কোন সময় ব্রীজটির ভেঙে পড়ে যেতে পারে।
রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, তানোর পৌরসভার ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। তানোর পৌরসভার প্রথম মেয়র এমরান আলী মোল্লা ১৯৯৬ সালে গোল্লাপাড়া গ্রাম ও হঠাৎপাড়া গ্রামে যাতায়াতের জন্য খালের (খাড়ি) উপর দিয়ে ব্রীজটি তৈরি করেন। তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধ্যে আমার জানা মতে ব্রীজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
হঠাৎপাড় গ্রামের শহিদুল ইসলাম নান্টু, আব্দুল জলিল বলেন, পানির স্রোতে ব্রীজটির পিলারের নিচের মাটি সরে গেছে। এমনকি রড বের হয়ে পিলার ফেটে গেছে। মানুষ চলাচলের সময় নড়াচড়া করে। যে কোন সময় ব্রীজটির ভেঙে পড়ে যেতে পারে। প্রায় গত ২ বছর যাবত ধরে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ব্রীজটি। তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, ব্রীজটির ভেঙে দিয়ে নতুন করে একটি ব্রীজটি স্থাপনের জোর দাবি জানাচ্ছি।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী বলেন, হঠাৎপাড়া গ্রামের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। স্কুলের শিক্ষার্থীরা খালের উপর ব্রীজটির দিয়ে যাতায়াত করেন। আমি সরজমিনে গিয়ে দেখেছি ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তানোর পৌরসভার সরকারী প্রকৌশলী সরদার মো: জাহাঙ্গীর আলম বলেন, ব্রীজটি বিষয়ে আমার জানা নেয়। পৌর সভার প্রশাসকের সঙ্গে কথা বলেন।
তানোর উপজেলার নিবার্হী কর্মকর্তা ও তানোর পৌরসভার প্রশাসক নাঈমা খান বলেন, ঝুকিপূর্ণ ব্রীজটির খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: October 19, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ