বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় সদ্য প্রয়াত বিশিষ্ট সংগঠনক ও আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আয়োজন হোটেল মিলনায়তনে আবৃত্তি পরিষদের সভাপতি ময়নুল হক দুলদুল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যাপক তৌহিদ আহমদ, সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, আবৃত্তি সমন্বয় পরিষদের ঢাকা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ তমাল, রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বিল্টু, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কায়েস উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য রেজাউল বাশার মতি, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎসহ আবৃত্তি পরিষদ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বীর জীবদ্দশায় নির্দেশনা দেয়া আবৃত্তি প্রযোজনা ‘শানিত উচ্চারণ আনুক শান্তির পৃথিবী’ পরিবেশন করেন আবৃত্তি পরিষদের কলাকুশলীরা।
বক্তারা বলেন, নওগাঁতে প্রধম তার হাত ধরেই শুরু আবৃত্তি পরিষদ। তিনি সংস্কৃতি অঙ্গনে একজন উজ্জল নক্ষত্র। বিভিন্ন সংগঠনের সাথে নানাভাবে জড়িত ছিলেন। রফিকুদ্দৌলা রাব্বী অসাধারণ দক্ষতায় তাঁর কণ্ঠে কবিতার শব্দ ও ছন্দকে ফুটিয়ে তুলতেন।