জাতীয়তাবাদী সংগ্রামী দলের বাঘা উপজেলা কমিটি বিলুপ্তি

স্টাফ রিপোর্টার,বাঘা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন “সংগ্রামী দলের’’, রাজশাহী জেলা কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক দলটির বাঘা উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

 

১৯ ডিসেম্বর’ ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের জেলা কমিটির প্যাডে, জেলা কমিটির সভাপতি মওদুদ আহমেদ মধু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিমেল স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

 

দলটির সভাপতি মওদুদ আহমেদ মধু বলেন, কর্মী সভার মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে বাঘা উপজেলা কমিটি গঠনের নির্দেশ দিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমরা আশাবাদী নতুন নেতৃত্বর মাধ্যমে দলটি সামনের দিয়ে এগিয়ে যাবে এবং বাংলাদেশ জাতিয়তাবাদী দলের হাতকে আরো শক্তিশালী করবে।


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ | সময়: ৯:৫১ অপরাহ্ণ | Daily Sunshine