সর্বশেষ সংবাদ :

পবা উপজেলা বিএনপি’র নয়া কমিটির বাতিল’র দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা বিএনপির কমিটি অনিয়মিত ভাবে গঠন করায় বর্তমান আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির পবা উপজেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ। বিএনপি পবা উপজেলা শাখার আয়োজনে রোববার বেলা ২টায় রাজশাহী মহানগরীর ভূবন মোহন পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ভৌগোলিক কারণে রাজশাহী জেলার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইউনিট পবা উপজেলা। কারণ এই উপজেলা রাজশাহী মহানগরীর চারিদিকে অবস্থান করছে। এছাড়াও জেলার নয়টি থানার মধ্যে সাতটি থানার সাথে সংযোগ আছে। ২০১৯ সালের ২৮ অক্টবরে পবা উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করে। সেখানে পবা বিএনপি নেতাকর্মীদের মতামত নেয়া হয়নি। এমনকি পবা মোহনপুর আসনের ২০১৮ সালের এমপি পদপ্রার্থীরও কোন মতামত নেওয়া হয়নি। পবা উপজেলাধীন যে সমস্ত নেতা জেলা বিএনপির সদস্য তাদেরও মতামত নেওয়া হয়নি। অত্র কমিটির আহ্বায়ক ছিলেন সেলিম রাজা বাচ্চ,ু যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে নজরুল ইসলাম, এস এম আলমগীর, কুতুবুদ্দিন বাদশা, আব্দুল হালিম ও সদস্য সচিব মোজাফফর হোসেন।
উপরোক্ত কমিটির সকল সদস্য সহ জেলা বিএনপির অনেক সদস্যের উপস্থিতিতে পবা উপজেলা বিএনপির আটটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ও ৭২ টি ওয়ার্ড কমিটি সম্পন্ন করা হয়। কিন্তু রহস্যজনক কারনে এবং অসৎ উদ্দেশ্যে গত ২০২০ সালের ২৯ ডিসেম্বর জেলা আহ্বায়ক যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিটির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। কারণ হিসেবে উল্লেখ করেন নওহাটা ও কাটাখালি পৌরসভার নির্বাচন।
পরবর্তীতে কাউন্সিল বন্ধের চিঠি প্রত্যাহারের জন্য পবা উপজেলা কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করা হলেও কোন ফলাফল পাওয়া যায় নাই। বিএনপির উল্লেখিত তিন নেতা অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নির্বাচনের ক্ষেত্রেও তারা ঘরে বসে পকেট কমিটি গঠন করে দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের সাংগঠানিক কাঠামো নষ্ট করেন।
তিনি আরো উল্লেখ করে বলেন, ইতিমধ্যে পবা বিএনপির আহবায়ক সেলিম রেজা বাচ্চু ১নং যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু ৪২ নং যুগ্ম আহবায়ক এস এম আলমগীর হোসেন মৃত্যুবরণ করেন। গত ২৫ জানুয়ায়ি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠি তাদের দৃষ্টিগোরচর হয়। চিঠিতে দেখা যায় আলী হোসেন কে আহবায়ক, শাহাদাত হোসেন সরকারকে ১ নং যুগ্ম আহবায়ক, আব্দুর রাজ্জাককে ২নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান বারবার নির্দেশনা দেন যে মাঠে বসে স্ব স্ব ইউনিটের কমিটি করতে হবে। কিন্তু রাজশাহী জেলা বিএনপির উল্লেখিত তিন নেতা আহবায়ক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এমনকি রাজশাহী জেলা বিএনপির সদসাদের মতামত উপেক্ষা করে বারবার পবা বিএনপির পকেট কমিটি ঘোষণা করছেন যাহা অত্যন্ত নিন্দনিয়।
এরকম কর্মকান্ডের জন্য দলে ভীতরে বিশৃঙ্খলা ও দলে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। পরিলক্ষিত হয় যে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের পছন্দমত নেতাদের দায়িত্ব প্রদান করে। ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলাসহ প্রবীণ ও ত্যাগী নেতাদের লাঞ্ছিত করছে। এ কমিটি সুষ্ঠুভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় ব্যাহত হচ্ছে। ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে যারা আওয়ামী লীগের নেতাদের সাথে আঁতাত করেছিল তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পবা বিএনপির পকেট কমেটির আহ্বায়ক ও ১ নং যুগ্ম আহ্বায়কসহ অনেক পথধারি ব্যক্তিবর্গ আছে। জেলা বিএনপির নেতৃবৃন্দের এই গণতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদ জানান।
সেইসাথে দলীয় হাইকমান্ডের কাছে এ ধরনের কার্যক্রম বন্ধ করাসহ সুষ্ঠ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান। পাশাপাশি ঘরে বসে পবা উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন এবং যত দ্রুত সম্ভব কাউন্সিল ও সম্মেলণ করার জন্য অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয় ইতিমধ্যে জেলা কমিটির মেয়াদ ৪ মাস হইতে ৬ বছর উর্ত্তিণ হয়েছে। বর্তমান জেলা কমিটি আড়ানি পৌরসভা, গোদাগাড়ী পৌরসভার কোন কউসিন্সল ছাড়াই পকেট কমিটি গঠন করেছে। দলের নির্দেশ বিরোধী এই জাতীয় কার্যকলাপ বন্ধের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট আবেদনসহ পুনরায় পবা উপজেলার পকেট কমেটি বাতিল করে কাউন্সিল এবং সম্মেলন করার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে উজ্জল, জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন সহ পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্য নেতাকর্মী।


প্রকাশিত: January 27, 2025 | সময়: 8:27 am | সুমন শেখ