বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। ৫ আগস্ট থেকে আসাদুজ্জামান আসাদ পলাতক ছিলেন।
তিনি জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।