সর্বশেষ সংবাদ :

রামেক হাসপাতালে করোনায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ওই নারীর মৃত্যু হয়। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।
১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩১ জন। বর্তমানে রাজশাহীর ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং ঢাকার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের।


প্রকাশিত: December 10, 2021 | সময়: 5:30 am | সুমন শেখ

আরও খবর