সর্বশেষ সংবাদ :

পোরশায় বিএনপি সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের বিপক্ষে বিভিন্ন স্থানে ন্যাক্কারজনক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলার নোচনাহার বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির তথাকথিত, অবৈধ, ষড়যন্ত্রকারী ও স্বঘোষিত সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী উল্লেখিত ব্যানারে তার বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ্, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। এতে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক, ঘাটনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মর্তুজা শাহ্, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সভাপতি মোজাহারুল হক শাহ্, নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ বিএনপি ও এর অংগ সংগঠনের চারশতাধীক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।


প্রকাশিত: October 18, 2024 | সময়: 5:53 am | সুমন শেখ