সর্বশেষ সংবাদ :

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের একাংশ দাবানলে পুড়ছে। স্থানীয় সময় রোববার রাজধানী এথেন্সের উত্তর-পূর্বের দুটি বনাঞ্চলে শুরু হয় দাবানল। তীব্র বাতাসের জন্য আগুন দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে চারিদিকে।

 

শুধু বার্নভাসেই অঞ্চলেই পুড়ে গেছে ১০০ কিলোমিটার বনাঞ্চল। সেখানে বেশ কিছু জায়গায় আগুনের শিখা ২৫ মিটার উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় দমকল বাহিনী। আগুনের তীব্রতা বেড়ে যাওয়া ইতোমধ্যে এথেন্সেও ছড়িয়ে পড়েছে কালো বিষাক্ত ধোঁয়া।

 

দাবানলে ক্ষতিগ্রস্ত দুটি বনাঞ্চল থেকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে শত শত বাসিন্দাকে। সাময়িক ভাবে বন্ধ রাখা রয়েছে পর্যটন কেন্দ্র গুলো।

 

কর্তৃপক্ষ জানায়, এই অঞ্চল গুলোতে আগামী দুদিনের জন্য জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারশত কর্মী। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে বেশ বিমান এবং হেলিকপ্টার।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 13, 2024 | সময়: 5:05 pm | Daily Sunshine