সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলকে বিদায়ী সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী থেকে বদলি হওয়া জেলা প্রশাসক আব্দুল জলিলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসি আব্দুল জলিলকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহানা, দেওপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাগর, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, দামকুড়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, হরিপুর ইউপি’র চেয়ারম্যান ফজলে রেজবি আল হাসান মুঞ্জিল, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান মো. সাব্বির আহমেদ, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল ইসলাম মেরাজ শিলমাড়িয়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল প্রমুখ।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: April 2, 2023 | সময়: 7:35 pm | Daily Sunshine

আরও খবর