, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯ গেট খুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে শোনা গেছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে বলে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন।
তিনি বলেন, রোববার (২৫ আগস্ট) পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। সোমবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।
মো. ময়েজ উদ্দিন আরও বলেন, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সে.মি. পানি বেড়ে ২০ দশমিক ৪৬ সে.মি. হয়েছে। আর একই পয়েন্টে বিপদসীমা হচ্ছে ২২ দশমিক ০৫ সে.মি.। তবে ফারাক্কার সবকটি গেট বা ১০৯ টিকেট খুলে দেওয়া হয় তাহলে ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ডুবে যাওয়ার কথা। কিন্তু মাত্র দুই সেন্টিমিটার পানি বাড়ায় আসলে ভারত কর্তৃপক্ষ কতটি গেট খুলেছে তা বোঝা যাচ্ছে না। প্রকৃতপক্ষে ভারত কর্তৃপক্ষ কতটি গেট খুলেছে তা জানা এখনও সম্ভব হয়নি।