শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ২০০২ বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের পর ২৪ বছর কেটে গেছে। রোনালদিনহোর জাদুকরী ফ্রি কিকে ব্রাজিলের ২-১ গোলে জয়ের স্মৃতি এখনও ফুটবলপ্রেমীদের মনে দাগ কাটে। ২০২৬ ফিফা বিশ্বকাপে দুই পরাশক্তির আমার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।
গ্রুপ পর্বে ব্রাজিল ‘সি’ তে ছিল মরক্কো, হাইতি, স্কটল্যান্ড ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী ছিল ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। নকআউট পর্বে, বিশেষ করে কোয়ার্টার ফাইনালে দুই সাবেক চ্যাম্পিয়নের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার আগে দুই দলকে টপকাতে হবে শেষ ষোলোর বৈতরণী।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল মোকাবিলা করবে নরওয়েকে এবং ইংল্যান্ড খেলবে মেক্সিকোর বিপক্ষে। ব্রাজিল অভিজ্ঞতা ও তারকা সমৃদ্ধ দল। অন্যদিকে ইংল্যান্ডের আছে তরুণ শক্তি ও তারকা হ্যারি কেইন। সমীকরণ মিলে দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলে তা হবে জমজমাট এক লড়াই।
ফুটবল বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে ইংল্যান্ডের শারীরিক শক্তি ও কাউন্টার অ্যাটাকের লড়াই দেখা যাবে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ ও ২০০২ সালের চারবারের মুখোমুখিতে ব্রাজিল অপরাজিত থাকলেও, এবার ইংল্যান্ড প্রতিশোধ নিতে মুখিয়ে আছে। বাংলাদেশের ফুটবলভক্তদের মধ্যে এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা। যদি দুই দল কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ইংল্যান্ড ও ব্রাজিল এখন পর্যন্ত মোট ৪ বার মুখোমুখি হয়েছে। এই ৪টি ম্যাচের মধ্যে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে ও একটি ড্র হয়েছে। অর্থাৎ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ড কোনো ম্যাচ জিততে পারেনি। বিশ্বকাপের একটি ইতিহাস জড়িয়ে আছে ব্রাজিল ও ইংল্যান্ড ম্যাচের সাথে। ১৯৫৮ বিশ্বকাপে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সেটাই বিশ্বকাপ ফুটবলে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ।