সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছলিম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বনপাড়া পৌরসভার চক নটাবাড়িয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ছলিম উদ্দিন চক নটাবাড়িয়া গ্রামের মৃত লইমুদ্দিনের ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ছলিম বাড়ির পাশের বিলে জমিতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।


প্রকাশিত: August 2, 2022 | সময়: 5:52 am | সুমন শেখ

আরও খবর