জয়পুরহাটে ৭৪ প্রতিবন্ধীর মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা প্রশাসন এবং জয়পুরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলার ৭৪ জন প্রতিবন্ধীর মধ্যে বিনামূল্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে জয়পুরহাট জেলা প্রশাসক ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে- হুইল চেয়ার, ট্রাই সাইকেল ,কর্ণার চেয়ার ইত্যাদি সহায়ক উপকরণগুলো বিতরণ করেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন ও জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫ | সময়: ৩:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ