সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ভিক্ষাবৃত্তি নিরসনে সহায়ক পণ্য ও উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে কর্মসংস্থান কর্মসূচির সহায়ক পণ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে সরকারি শিশু পরিবার বালিকা চত্বরে সহায়ক উপকরণ হিসেবে ৫জন ভিক্ষুককে মাঝে ৩টি গরু, ৪টি ছাগল, ১টি সোলার প্যানেল ভ্যান ও নগদ টাকা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, রানি এনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খান, শহর সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম ও এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রাহান আলম।


প্রকাশিত: November 12, 2024 | সময়: 6:20 am | সুমন শেখ