বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: যেভাবে ছুটছিলেন, রেকর্ডটা অবধারিতই ছিল। তাসকিন আহমেদ সেই রেকর্ড গড়েই ছাড়লেন। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন ডানহাতি এই পেসার।
রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে এই মাইলফলকে নাম লিখিয়েছেন দুর্বার রাজশাহী অধিনায়ক। রাকিবুল হাসানকে এলবিডব্লিউ করে এবারের আসরে নিজের ২৪ নম্বর উইকেট তুলে নেন তাসকিন। ২০১৮-১৯ বিপিএলে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাসকিন সেই রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই।