সর্বশেষ সংবাদ :

বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষকের মৃত্যু 

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর  বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি আড়ানী মোমিনপুরে এই ঘটনা ঘটে। মৃত আমান উল্লাহ উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পূর্বচকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

 

স্থানীয় লোকজন জানান, শিক্ষক আমান উল্লাহ সোমবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে জানালা দিয়ে বিদ্যুতের সংযোগ করছিল। বিদ্যুতের তার ফুটা থাকায় জানালা কারেন্ট হয়ে যায়। এতে সে শট খেয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।

এদিকে শিক্ষক আমান উল্লাহ’র মৃত্যুতে তার পিতা আব্দুল খালেক একেবারে ভেঙ্গে পড়েছেন। তাঁর মা বার-বার মুর্ছা যাচ্ছেন। একেই সাথে শোক প্রকাশ করেছেন গ্রামবাসী। এলাকার লোকজন জানান, আমান উল্লাহ একজন সৎ ও ভালো মানুষ ছিলেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ,ম আছাদুজ্জামান জানান, বিষয়টি দু:খ জনক। এ বিষয়ে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

সানশাইন /নুরুজ্জামান /শামি


প্রকাশিত: June 16, 2025 | সময়: 7:04 pm | Daily Sunshine

আরও খবর