সর্বশেষ সংবাদ :

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অলিউল হক ডলার, নাচল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক(৮ই মাচর্) নারী দিবস উদযাপতি হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তথ্যসেবা কর্মকর্তা ইমরানা হক, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ব্র্যাকের কর্মসূচী সংগঠক জাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়ামিন।

 

এছাড়া অনুষ্ঠানে আরো অন্যেন্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহীম আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীসহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ। আলোচনাসভায় স্বাগত বক্তবে প্রভাতি মাহাতো নারী দিবসের তাৎপর্য তুলে বক্তব্য প্রদান করেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,“নারী প্রতি অবিচার বা নির্যাতন কোন না খেঅনভাবে পরিবার থেকে শুরু হয়। কন্যা শিশু সন্তানটি প্রথমে নির্যাতনের শিকার হয় তার পরিবার থেকে। পরিবার থেকে অধিকার,সমতা,ও নারীর ক্ষমতায়ন উঠে আসার দরকার। শুধু একটি দিবসই নারী দিবস হিসাবে পালন না করি।

 

প্রতিদিন হবে নারী দিবস। প্রত্যেকদিন নারীকে সম্মান করতে হবে। নারী অধিকার ও পাপ্য সম্মানটুকু দিতে হবে। আমরা সকলে মানুষ । একজন নারীও মানুষ। নারীর সাথে মানুষের মত আচরন করতে হবে। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই একাই পুরুষের দ্বারা উন্নয়ন সম্ভব নয়, একই নারী দ্বারা সম্ভব নয়। উভয় উভয়কে সম্মান করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে কাজ করলে তখন আমাদের এ দিবসের সফলতা আসবে।”

সানশাইন /ডলার/শামি


প্রকাশিত: March 8, 2025 | সময়: 6:49 pm | Daily Sunshine