সর্বশেষ সংবাদ :

ভোজ্যতেলে ভ্যাট কমালেন রাজস্ব বোর্ড (এনবিআর)

সানশাইন ডেস্ক: দেশের বাজারে ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

 

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা পৃথক আদেশে ভোজ্যতেলে ভ্যাট কমানো হয়েছে।

 

*প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন বা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন  ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে। এবং অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন বা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।


প্রকাশিত: October 17, 2024 | সময়: 5:28 pm | Daily Sunshine

আরও খবর