সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমাম হোসেন, ডিজিটাল-

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জন্ম নিবন্ধন এর সাথে জাতীয় পরিচয়পত্রে নিজের নাম, পিতা-মাতার নাম, বয়স ও জন্ম তারিখসহ ইত্যাদি বিষয়াদির জটিলতা নিরসনে আলোচনা হয়। এসব জটিলতা নিরসনে দক্ষ তথ্য সংগ্রহকারী, নব্য ভোটারদের জন্ম সনদের সাথে মিল রেখে কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ দেওয়া হয়।

স্বাগত বক্তব্যকালে, উপজেলা নির্বাচন অফিসার সুস্মিতা রায় বলেন, আগের জটিলতার বিষয়ে সর্তকতা অবলম্বন করে এবার ভোটার হাল নাগাদ কর্মসূচিতে, নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ  করেছেন। ৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছবি তোলার কাজ করা হয়েছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্যসহ ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য মৃত. ভোটারদের তথ্যও সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জটিলতা এড়াতে জন্মের পর বিধি মোতাবেক জন্মনিবন্ধন করতে হবে। সে ক্ষেত্রে পিতার-মাতার নাম ঠিকানা ঠিক রাখতে হবে। যারা এ কাজটি করবেন, তাদের দায়িত্বহীনতার কারণে কেউ যেন ভোগান্তির স্বীকার না হন। সে বিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে।

সানশাইন/ইমাম/শামি


প্রকাশিত: March 2, 2025 | সময়: 10:45 pm | Daily Sunshine