, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গুমানী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ মঞ্জরুল আলম জানান, নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে নদীর স্রোতে ৫-৬ বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ ভেসে আসে। সন্ধ্যার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া পয়েন্ট থেকে স্থানীয়দের প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, লাশটি ৪-৫ দিন আগের হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। শিশুটির পরনে গোলাপী রংয়ের পায়জামা এবং লাল সবুজ রংয়ের সেলোয়ার আছে। এখন পর্যন্ত লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।