সর্বশেষ সংবাদ :

ঢাকা থেকে নিখোঁজ সুবা নওগাঁয় উদ্ধার

স্টাফ রিপোর্টার, নওগাঁ: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করে করে পুলিশ ও র‌্যাব।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর মুমিনের পাশের বাড়ি থেকে সুবাসহ মুমিনকে আটক করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। তবে এবিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। পরবর্তীতে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
সুবার পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে দুজনে ঘোরাঘুরি করছে। সেখানে সুবার ফুপাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাত ধরে হাঁটতে দেখা গেছে।
সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুপাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫ | সময়: ৮:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ