সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা নাসিমুলকে হুইল চেয়ার দিলেন শিল্পপতি আব্দুস সাত্তার

স্টাফ রিপোর্টার: দুর্গাপুর পৌরসভার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিমুল হককে চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার দিলেন বিএনপির নিবেদিত প্রাণ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। শুক্রবার নাসিমুল হককে এ হুইল চেয়ার দেন।
বিএনপির দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন যুবদলের নেতা নাসিমুল হক। এরপরে তিনি পঙ্গু হয়ে যান। নাসিমুল হককে চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ারটি উপহার হিসেবে দেন।


প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫ | সময়: ৪:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ