সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

লিয়াকত আলি বাবলু/মহাদেবপুর:

মহাদেবপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ) শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

 

জানা গেছে, উপজেলার খাজুর ইউপি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। খাজুর ইউনিয়নের ২৮টি গ্রামের ৩২ জন শিক্ষিত বেকার যুবক ও ৩২ জন যুব-মহিলা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গত ১৯ জানুয়ারি সকালে প্রশিক্ষণ শুরু হয়ে ৩০ জানুয়ারি বিকেল পর্যন্ত চলে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়েছে বলে ,উপজেলা আনসারও ভিডিপি অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে।

 

 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান আরো জানান, খাজুর ইউনিয়ন দলনেতা দ্বীপচন্দ্র বর্মনণ, দলনেত্রী সেলিনা বেগম ও সাবেক কমান্ডার আবুল কাশেম উল্লেখিত ইউনিয়নে এই সকল শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদের সংঘটিত করে প্রশিক্ষণ প্রদানে সহায়তা করেন এবং দক্ষতার সাথে ১০ দিন ধরে উপজেলা আনসার ট্রেনিং ইন্সট্রাক্টর মোঃ সজিব মিয়া প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করছেন।

সানশাইন/রাজন


প্রকাশিত: January 30, 2025 | সময়: 9:26 pm | Daily Sunshine

আরও খবর