বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও র্যাবের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বেলপুকুর থানায় জিডি করে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।