সর্বশেষ সংবাদ :

নওগাঁয় নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময়

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় নবাগত জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সাথে সদর উপজেলার সরকারি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ। এসময় আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহলে রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা।
সভায় নানা সমস্যার কথা তুলে ধরলে গঠনমূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করে জেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান।


প্রকাশিত: September 25, 2024 | সময়: 6:03 am | সুমন শেখ