বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা কাটাকাটির জেরধরে তিন ভাইকে চাকু দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাউসা হেদাতিপাড়া গ্রামের আফতার আলীর ছেলে জেকের আলী (৫০), আরশাদ আলী (৪০) ও একের আলী (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরশাদ আলী সন্দেহ তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই প্রতিবেশি আসমত আলী ছেলে মারফত আলীর সাথে ঝগড়া বিবাদ হয়। সবশেষ বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মাঝপাড়া বাজারে মারফত আলীর সাথে আরশাদ আলীর কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে মারফত আলী কাছে থাকা চাকু দিয়ে কুপিয়ে আরশাদ আলীকে জখম করে। পরে তার ভাই জেকের আলী ও একের আলী এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করেন তিনি।
এ ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন।
এ বিষয়ে বাঘা থানার থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনীগত ব্যবস্থা নেয়া হবে।