বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫২৪ জন। এরমধ্যে এসএসসিতে ৪৮৪ জন, এসএসসি(ভোকেশনাল) পরীক্ষায় ১৯ ও দাখিল পরীক্ষায় ২১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে বরাবরের মতো এবারও শীর্ষস্থান দখলে রেখেছে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়।
এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন,৪২ টি জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৪০টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে আলিনগর বালিকা উ”চ বিদ্যালয়। রবিবার প্রকাশ হওয়া ফলাফল পর্যালোচনা করে আরও দেখা গেছে, এবার এসএসসিতে উপজেলার ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৬টি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে কোনটিতেও শতভাগ শিক্ষার্থী পাশ করেনি। এছাড়া, উপজেলার ২৫ টি মাদ্রাসা থেকে অংশ নেয়া দাখিল পরীক্ষায় মাত্র ৩ টি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এদিকে, উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর মাদ্রাসা থেকে ৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি।
সানশাইন / শামি