, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় অসহায় ও দুস্থ ২০০ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের চকদেব ডাক্তার পাড়া এলাকায় বি.এম সাবাব ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুল ইসলাম সাবাব এসকল শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র নিতে আসা বৃদ্ধা রহিমা বেগম বলেন আমগো নিয়ে কারো কোনো মাথাব্যথা নাই। আগে ধনীরা শীত অইলে কম্বল-টোম্বল নিয়ে আমগো কাছে আইতো। এখন কেউ আহে না। কয়েকদিন আগে যে ঠান্ডা পড়ছিল তখন খুব কষ্ট হয়ছে। এই কম্বল পাইয়া এ্যানা হলেও উপকার হলো।
এসময় বিএম সাবাব ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম্ম ভুইয়া, চকদেব পাড়া ত্বহা জামে মসজিদের সভাপতি বাবুসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবকবৃন্দরা উপস্থিত ছিলেন।