সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার : 
রাজশাহী মহানগরী’র কাটাখালী থানার কাপাসিয়া সরকার পাড়ায় অভিযান পরিচালনা করে ৭২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: ফরিদ আহমেদ (৩৯) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার এমাদপুরের মৃত ছাদেক সরকারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৯শে মার্চ রাতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি ফরিদ কাটাখালী থানাধীন টাংগন এলাকা থেকে হেরোইন ক্রয় করে কাপাসিয়া সরকারপাড়া দিয়ে কাপাসিয়া বাজারের দিকে আসছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম কাটাখালী থানার কাপাসিয়া সরকার পাড়ায় অব¯’ান করে। রাত সোয়া ১০ টায় আসামি ফরিদকে আসতে দেখে আটক করে ঐ টিম। এসময় আসামি কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ফরিদ টাংগন এলাকার দুই ব্যক্তির কাছ থেকে উক্ত হেরোইন ক্রয় করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫ টির অধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


প্রকাশিত: March 20, 2024 | সময়: 9:49 pm | Daily Sunshine

আরও খবর