সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ পালিত হয়েছে। বুধবার “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে শান্তি পদযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা: রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিরআয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বাগমারা পিস এম্বাসেডর গ্রুপ(পিএফজি)।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রামানিক। বাগমারা পিএফজির পিস সমন্ময়কারী মাহফুজুর রহমান প্রিন্সের পরিচালনায় বক্তব্য রাখেন, পিএফজির সদস্য এ্যামবাসেডর মেজবাউল হক দুলু, আফাজ্জল হোসেন, রীনা পারভীন, ইউসুফ আলী সরকার, হেলাল উদ্দিন, আব্দুল মতিন, শামীম রেজা, সোহেল রানা প্রমুখ।উক্ত মানববন্ধন অনুষ্ঠানে পিএফজির সকল সদস্য, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাপাহার: দি হাঙ্গার প্রজেক্টে’র সহযোগীতা ও সাপাহার পিএফজির আয়োজনে উপজেলার জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে দিবসের তৎপর্য তুলে ধরে সাপাহার পিএফজির এ্যাম্বাসিডর নুরুল হক মাস্টার, মনোয়ারুল ইসলাম, মতিউপর রহমান মতি, সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন, গোয়ালা ইউপি সদস্য মহিলা মেম্বার হাসিনা পারভীন, সাপাহার সদর ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় সাপাহার উপজেলা পিএফজি’র সকল সদস্য স্থানীয় সুশীলসমাজ ছাত্র শিক্ষক সহ শতাধিক মানুষ অনুষ্ঠিত ওই মানব বন্ধনে উপস্থিত ছিলেন।
রাণীনগর: দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরের ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাণীনগর- আবাদপুকুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বন্ধু রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও সুজন- সুশাসনের জন্য নাগরিক’র রাণীনগর উপজেলা কমিটির যৌথ আয়োজনে শান্তি পথযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র রাণীনগর উপজেলা কমিটির পিস এম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন, রাণীনগর উপজেলা হিন্দু-বদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র রাণীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র রাণীনগরের সমন্বয়ক সাইদুজ্জামান সাগর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম জেমস, পিএফজি’র পিস এম্বাসেডর আব্দুল আজিজ, এম্বাসেডর শামীম হোসেন, সুজন’র সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান, পিএফজি’র সদস্য নাসির উদ্দিন টনি, পিন্টু, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহা বিদ্যালয় শাখার ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সমন্বয়ক মো: সাজু, সদস্য হুমাইরা আক্তার, অনিক শীল প্রমুখ।
পত্নীতলা: নওগাঁর পত্নীতলায় উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি.এফ.জি) এর আহবানে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্তর এলাকায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি.এফ.জি) এর এ্যাম্বাসেডর সাজেদুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, জাতীয় পার্টি পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজগর আলী, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি.এফ.জি) পত্নীতলা উপজেলার সমন্বয়কারী ও নজিপুর মহিলা কলেজে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অশ্বিনী কুমার বর্মন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও এ্যাম্বাসেডর খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, এ্যাম্বাসেডর দিলিপ চৌহান, শিক্ষক মিজানুর রহমান মজনু, পুরোহিত শ্রী জীবন চক্রবর্তী, আব্দুল মতিন, আব্দুল মান্নান, আবদুর রহমান, মিজানুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট পত্নীতলা কর্মী সমন্বয়কারী হামিদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন পি.এফ.জি এর অন্যান্য সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়াবাদি দল (বিএনপি), জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন।


প্রকাশিত: October 3, 2024 | সময়: 6:18 am | সুমন শেখ

আরও খবর