সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় সালমান হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার দয়ারামপুর-বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালমান ওই গ্রামের সুবাস আলীর ছেলে।

 

 

 

 

জানা গেছে, রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমানোর জন্য যায় সালমান। সকালে উঠতে দেরি হলে তার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে তার মৃতদের ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: August 26, 2023 | সময়: 10:49 pm | Daily Sunshine