সর্বশেষ সংবাদ :

হ্যাঁ এর পক্ষে জনমত বেড়েছে

আসাদুজ্জামান মিঠু: রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমে গণভোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বা জানার ঘাটতি থাকলেও সময় যতো ঘনিয়েছে ততোই মানুষের আগ্রহ বেড়েছে গণভোটের প্রতি। নির্বাচনের শেষ সময় হ্যাঁ ভোটের পক্ষেই জনমত গড়ে উঠেছে গ্রামের সাধারণ ভোটাদের মাঝে।
স্থানীয় প্রশাসনের তথ্য মতে, গনভোট সম্পর্কে মানুষকে ধারনা দিতে নানান কর্মসুচির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়েছে। প্রথমে মানুষ গণভোট সম্পর্কে ধারণা ছিল না। পরে তা নানান প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে এ সম্পর্কে ধারনা আসে।
বরেন্দ্র অঞ্চল হিসাবে পরিচিত রাজশাহীর তানোর উপজেলার একেবারে প্রত্যান্তঞ্চল পাঁচন্দর স্কুলপাড়া গ্রাম। গ্রামের বাসিন্দা আলতাদ আলী, বদিউজ্জামান, মার্জিনা বেগম জুলেখা বেগম ও সাবেরা বিবিসহ কয়েকজনের সাথে গণভোট নিয়ে কথা হয়।
তারা জানান, আগে বুঝতে পারছিলাম না। এখন তারা বুঝতে পারছেন। তবে বেশির ভাগ জানিয়েছেন, না নয়, হ্যাঁ পক্ষে ভোট দিবেন বলে জানান তারা।
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের মানুষ এখন বুঝতে পেরেছে। তারা বেশিরভাগ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আছে। এতে মানুষের মধ্যে হ্যাঁ পক্ষে বেশি জনমত তৈরি হচ্ছে।


প্রকাশিত: February 11, 2026 | সময়: 5:46 am | সুমন শেখ