সর্বশেষ সংবাদ :

কামারুজ্জামান ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে আস্থার মানুষ: খালেক

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেছেন, জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে আস্থার মানুষ।
‘এএইচএম কামারুজ্জামানের জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামে আয়োজিত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সোমবার বিকেলে রাজশাহী এসোসিয়েশন এই সেমিনার অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে ‘এএইচএম কামারুজ্জামানের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাবির দর্শন বিভাগের প্রফেসর ড. আনিসুজ্জামান, আলোচক ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার এবং সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
সেমিনারে সভাপতি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি এডিসি (উন্নয়ন) জনাব অসিম কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন জনাব তসিকুল ইসলাম রাজা ও সঞ্চালনায় ছিলেন কবি রুহুল আমিন প্রমাণিক।
অনুষ্ঠানে ছিলেন এনবিআইইউ’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, প্রফেসর ড. ফায়েকউজ্জান, প্রফেসর ড. মোবাররা সিদ্দিকা, অ্যাডভোকেট আসলাম সরকার।


প্রকাশিত: June 28, 2023 | সময়: 5:02 am | সুমন শেখ

আরও খবর