সর্বশেষ সংবাদ :

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গোবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সঙ্গে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে একাউন্টিং বিভাগের পক্ষে বিভাগটির সভাপতি ও বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. মো. সোলাইমান হোসাইন এবং ICMAB এর পক্ষে ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার স্বাক্ষর করেন।

একাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন করা হয়। এর ফলে একাউন্টিং বিভাগের কোনো শিক্ষার্থী প্রফেশনাল ডিগ্রির জন্য CMA তে ভর্তি হলে সর্বমোট ২০টি কোর্সের মধ্যে ৬টি কোর্সে সরাসরি ছাড় পাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী CMA তে ভর্তি হয়ে ১৪টি কোর্স সম্পন্ন করলেই তাকে ডিগ্রি প্রদান করা হবে। ইতোমধ্যে CMA তে ভর্তি হওয়া বিভাগটির শতাধিক শিক্ষার্থী এই চুক্তির আওতায় এই সুবিধা ভোগ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান, একাউন্টিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ICMAB এর স্টেকহোলাডারগণ উপস্থিত ছিলেন।

তপু /শামি


প্রকাশিত: May 21, 2026 | সময়: 1:59 pm | Daily Sunshine

আরও খবর