বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনায় জন্য আজ মঙ্গলবার সন্ধ্যায় বাদ মাগরিব রাজশাহী চিড়িয়াখানার সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে গরিব দুঃখীর মাঝে খাবার বিতরণ করা হয়। রাজশাহী নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের আহবায়ক আতাউর রহমান বাঁধনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন,দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সারোয়ার হোসেন , উপস্থিত ছিলেন যুবদল নেতা কাউসার রহমান সাগর, বিএনপি নেতা আলতাব হোসেন, সেলিম, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মামুনুর রহমান টিটু, সাগর, রাকিব, সাব্বির, নাহিদ , বিএনপি নেতা সেলিম সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ, কিন্তু তার জন্য দেশের কোটি কোটি মানুষ দোয়া করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের পাশে দাড়াবেন। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”
সৌরভ/শামি