সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি-২০২৬) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে নলডাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে নৈশ প্রহরীর দায়িত্বে নিয়োজিত থাকা ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম. জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইউসুফ হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শেখ, সহ-সভাপতি ইমরান হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মুরশেদ আলী, ইলিয়াস হোসেন প্রমূখ।

প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম বলেন, সমাজের নিরাপত্তা রক্ষায় নৈশ প্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শীতের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এম জহুরুল ইসলাম /শামি


প্রকাশিত: January 1, 2026 | সময়: 10:23 pm | Daily Sunshine