সর্বশেষ সংবাদ :

উন্মুক্ত বাজেট সভায় জনগণের দাবি বাজেট বৃদ্ধির আহ্বান

মো. রাজন আলী (ডিজিটাল): পবা উপজেলার ৬নং হরিয়ান ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২২ মে)। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ছাবের আলী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহমান, প্রভাষক, এম. আর. কে কলেজ, পবা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুন নাহার, এলজিইডি কর্মকর্তা জাকিয়া সুলতানা, ইউপি সদস্য সচিব আব্দুল্লাহিল কাফি, সহকারী সচিব বেলায়েত হোসেন, গ্রাম্য পুলিশ ও ডিজিটাল সেবা কেন্দ্রের প্রতিনিধিগণ।

 

সভায় প্রথমে পরিকল্পিত বাজেট জনসাধারণের সামনে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়। এরপর স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। এ সময় সাধারণ মানুষ এলাকার রাস্তাঘাট মেরামত, পুকুর খনন বন্ধ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, নারীদের কর্মসংস্থানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

 

তারা বলেন, প্রস্তাবিত বাজেট বর্তমান চাহিদার তুলনায় কম, এতে উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। এজন্য বাজেট বৃদ্ধি ও সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।

 

বক্তারা বলেন, এ ধরনের উন্মুক্ত বাজেট সভা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

উল্লেখ্য, বিশেষ কারণে উক্ত অনুষ্ঠানটি পূর্বঘোষিত ১৯ মে তারিখের পরিবর্তে আজ ২২ মে অনুষ্ঠিত হয়েছে।

সানশাইন/রাজ


প্রকাশিত: May 23, 2025 | সময়: 8:36 am | Daily Sunshine