রাবি আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৬তম আন্তঃকলেজ সাঁতারে ছাত্র গ্রুপে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, ছাত্রী গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র গ্রুপে সৈয়দ আমীর আলী হল ও মতিহার হল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়। ছাত্রী গ্রুপে মন্নুজান হল ও রহমতুন্নেসা হল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়।
ওয়াটারপোলোতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল চ্যাম্পিয়ন এবং সৈয়দ আমীর আলী ও মতিহার হল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়।
বৃহস্পতিবার বিকেলে রাবি সুইমিংপুলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
সেখানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলাম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, হল প্রাধ্যক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের ১২টি ও ছাত্রীদের ৫টি মোট ১৭টি হল দলের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এই আয়োজনে শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম স্বাগত বক্তব্য রাখেন।


প্রকাশিত: মে ২৩, ২০২৫ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর