সর্বশেষ সংবাদ :

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের মামলায় গ্রেপ্তার যুবক

স্টাফ রিপোর্টার: মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- রুমেল (২৫)। তিনি তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, হত্যাকাণ্ডর ঘটনায় রুমেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি। তাকে আদলাতে চালান দেওয়া হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিহতের মরদেহ রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিয়ে এসে তালাইমারী শহিদ মিনারের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় তারা হত্যকাণ্ডের বিচার চান।
প্রসঙ্গত, বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিতে নগরীর তালাইমারি শহিদ মিনায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এসময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদি হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- তালাইমারি শহিদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতনের ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে মো. খোকন মিয়া (২৮)। এছাড়া তালাইমারি বাবর আলী রোড এলাকার শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), মো. অমি (২৫), জামালের ছেলে মো. নাহিদ (২৫), পিরুর ছেলে মো. শিশির (২০)।


প্রকাশিত: April 19, 2025 | সময়: 2:52 am | সুমন শেখ