সর্বশেষ সংবাদ :

খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত সাপের কামড়ে আদরী খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে বিকালে নিজ বাড়িতে খেলার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। নিহত আদরী খাতুন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আল আমিনের মেয়ে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, রোববার বিকাল সাড়ে চারটার দিকে আদরী বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটি মারা যায়।


প্রকাশিত: May 20, 2025 | সময়: 4:11 am | সুমন শেখ