সর্বশেষ সংবাদ :

বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে: এমপি তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নেতা কর্মী সহ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার এমপি।
তিনি জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী এলাকার আলহাজ্ব বিদ্যা নিকেতন স্কুল মাঠ প্রাঙ্গণে শুক্রবার ২০ মার্চ স্থানীয় মাইজবাড়ী যুব সমাজ, চাকুরীজিবী সহ বিভিন্ন পেশাজিবীর উদ্যেগে দরিদ্র অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, আগামীর নিরাপদ সরিষাবাড়ী গড়তে সকল বিএনপি সহ সর্বসাধারণকে একযোগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শাজাহান আলী, সরিষাবাড়ী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আসাদুজ্জামান বাবু, বিএনপি নেতা, মামুনুর রশিদ, কবীর উদ্দিন, ফজলুল করিম টুটুল, মকবুল হোসেন, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও চাকুরীজিবী মোজাম্মেল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 25, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ

আরও খবর