সর্বশেষ সংবাদ :

রাবিতে ১৫ বছরের অনিয়ম দুর্নীতির তথ্য উদঘাটনে সত্যানুসন্ধান কমিটি গঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি, অনিয়ম সম্পর্কে তথ্য উদঘাটনের জন্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় উপরিউক্ত কমিটি গঠন করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জনসংযোগ প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০০৯ সাল থেকে, বিশেষত ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানির তথ্য উদঘাটনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।


প্রকাশিত: April 17, 2025 | সময়: 5:08 am | সুমন শেখ

আরও খবর