সর্বশেষ সংবাদ :

ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি : তানোরে গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো পাঁচটি বসতবাড়ি

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে গভীর রাতে বাড়ির মূল দরজার গেটে শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ৫ পরিবারের বসতবাড়ি আসবাবপত্র ও ১৫ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির ইলামদহী গ্রামে ঘটে আগুন লাগার এ ঘটনা। এ ঘটনায় দুজন মহিলা আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগে ৫ পরিবারের সব স্বপ্ন পুড়ে চুরমার হয়ে গেছে।
এ ঘটনায় বুধবার রাত ৭টার দিকে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঘটনা স্থলে পরিদর্শন করেছেন।
ইলামদহী গ্রামের রাসেল নামের একব্যক্তি জানান, গভীর রাতে বাড়ির বাহিরের দরজায় শিকল দেয়দূর্বৃত্তরা। শিকল দেয়ার পর পেট্রোল দিয়ে বাড়িতে আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দাও দাও করে জলে উঠে। এসময় বাড়ির মহিলা ক্ষতিগ্রস্ত ফেরদৌসী দেখতে পেয়ে চিৎকার দেয়া শুরু করে। মুহুর্তের মধ্যেই আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন।
ফেরদৌসীর নগদ ১৫ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও তার বোন বিলকিসের বাড়ি, মোজাম্মেল তার ভাই নুর ইসলামের বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেরদৌসী বলেন, আমার মেয়ে নাসিমার কপাল পুড়ে গেছে। তার বাড়ির সবকিছু পুড়েছে। ফেরদৌসীর কলেজ পড়ুয়া মেয়ে জানালা ভেঙে বের করা হয়।
নাসিমার স্বামী সিরাজুল জানান, সবকিছু কেড়ে নিল আগুন। জীবনের কষ্ট করা সবকিছু নিমিষেই শেষ হয়ে গেল। আমার স্ত্রী ও শালিকার শরীরের কিছু অংশ পুড়েছে। তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেয়া হয়েছে। পাঁচ পরিবারের ঘরে থাকা ধান চাল সহ এমন কোন জিনিস বাকি নেই পুড়তে।
পাঁচ পরিবারের কোন কিছুই বাকি রইলনা। গভীর রাতে আগুন দেয়া মানে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা। কিন্তু মহান আল্লাহ তায়ালা সবাইকে জীবিত রেখেছেন। কিন্তু তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরকারি ভাবে সহযোগিতা করা একান্ত দরকার। কারণ তাদের কাছে কোন কিছুই নেই।
তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন বলেন, বুধবার রাত ৭টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি পরিবারগুলোর সদস্যদের সান্ত্বনা দেন।
তিনি বলেন, এটা অমানুষিক ঘটনা। তবে কেউ হতাহত হয়নি এটাই মহান আল্লাহ তায়ালার ইচ্ছা। সান্ত্বনা দেয়ার ভাষা নেই। চেষ্টা করা হবে ক্ষতিগ্রস্তের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার।
পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। সরকারি ভাবে কোন সহযোগিতা পেলে তাদের দেয়া হবে।
তানোর ফায়ার সার্ভিস জানায়, কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের মতে প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ২৪ লাখ টাকার মত হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আল মামুন জানান, ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি দুই বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা সহ সরকারি নিয়াম অনুযায়ী সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান বলেন, বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্থদের সরকারী ভাবে সহায়তা করা হবে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় তানোর থানায় অভিয়োগ দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে।


প্রকাশিত: February 19, 2026 | সময়: 3:43 am | সুমন শেখ