সর্বশেষ সংবাদ :

বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করছেন। দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।
মঙ্গলবার সকাল ৭টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের জন্য লড়াই করে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও গণতন্ত্র পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে হানাদারমুক্ত করেছেন। তাঁর হাতে গড়া বিএনপি সবসময় দেশের মানুষের জন্য লড়াই করেছে। মিনু আরও বলেন, ‘যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অস্ত্র হাতে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আজ যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করেন, তাদের অনেকে বিদেশে বিলাসবহুল হোটেলে ছিলেন। আমরাই এ দেশের জন্য রক্ত দিয়েছি।’
বিগত সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীরা মামলা, জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। হেলমেট বাহিনী আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সব অপশক্তির ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীরা রুখে দেবেন।’
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করার নির্দেশনা দেন তিনি। পরে অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। এর আগে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মহিলা দলের নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রবিউল ইসলাম রবি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য র‌্যালি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর বাটার মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি গিয়ে শেষ হয়। র‌্যালি শুরুর আগে বাটার মোড়ে র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতৃবৃন্দের নেতৃত্বে র‌্যালি বাটার মোড়ে সমবেত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।
এ সময় বক্তব্য রাখেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ—আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী; সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পবা: দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে তাদের জনসম্পদে পরিণত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মঙ্গলবার বিকেলে পবার নওহাটা উচ্চ বিদ্যালয়ে মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবা উপজেলা, নওহাটা পৌরসভা, কাটাখালী পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেওয়া নানা যুগান্তকারী পদক্ষেপ এবং সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য শফিকুল হক মিলন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে কর্মমুখী করার জন্য সকাল ৯টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। তিনি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং মানুষের দুটি হাতকে জনসম্পদে রূপান্তরিত করতে চান। তাঁর অনুসারী হিসেবে আমরাও সবার কল্যাণে কাজ করে যাব।”
জনগণের জীবনমান উন্নয়নে দলের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী সাড়ে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ৪১ লাখ মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এছাড়া, দেশের সব কৃষককে ‘কৃষি কার্ড’ দেওয়া হবে এবং সবার জন্য যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের জন্য বিশেষ ভাতার উদ্যোগের কথা জানিয়ে এই সংসদ সদস্য বলেন, “দেশের মসজিদ, মন্দির ও গির্জায় যে সমস্ত ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং পুরোহিতরা আছেন, তাদের জন্য আমরা ভাতা চালু করেছি। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে সবাইকে এই সম্মানী ভাতা প্রদান করা শুরু হবে।”
অতীতের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য তুলে ধরে এমপি মিলন আরও বলেন, “আগে মানুষ জানতো না যে জাতীয় সংসদ থেকে কী কী সুবিধা পাওয়া যায়। কিন্তু এখন গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে আমার মা-বোনেরা এসব সম্পর্কে জানেন এবং সুবিধা পেতে শুরু করেছেন। আমাদের নজর আছে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।” পরে নওহাটা কলেজ মোড় থেকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে সমাবেশ ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দল মান্নাফ মুন্নাফ, কুতুব উদ্দিন বাদশা ও আব্দুল হালিম, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক মাসুদুর রহমান লিটনসহ বিএনপি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
সিংড়া: নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া সব প্রতিশ্রুতি এখন ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মহওকুফ করেছেন। কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইমাম মুয়াজ্জিন ও ধর্ম প্রধানদের বেতন-ভাতার কাজ শুরু হয়েছে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু হয়েছে । ২০ লক্ষ কি: মি: খাল খনন কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
এমপি আনু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ এর গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত সাধারণ মানুষের উপর আওয়ামীলীগের নির্যাতন ও বৈষম্য ছিল বলেই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এমপি আনু আরো বলেন, আমার সংসদীয় এলাকা সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। ধীরে ধীরে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।
অধ্যক্ষ আনু বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম সিংড়াকে একটি নান্দনিক ও শান্তির সিংড়া গড়ে তুলবো। সিংড়ার মানুষ এখন আগের চেয়ে শান্তিতে আছে। দলের নাম ভাঙ্গিয়ে যারা শান্ত সিংড়াকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে হতে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট আলী আজগর খাঁন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদলের নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মুন্টু প্রমূখ।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বৈকালে আত্রাই উপজেলা বিএনপি’র আয়োজনে এ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে
উপজেলা অডিটোরিয়াম হলরুমে ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেল বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট-এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ৫১, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় মানুষের অধিকার আদায় ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এই মহান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, তা আমাদের পথপ্রদর্শক।
আর প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র সুসংহত করার নতুন যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের মূল অঙ্গীকার হলো, তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করা এবং আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবসময় পাশে থাকা।
সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় নিয়ামতপুর হেলিপ্যাড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, আমিনুল ইসলাম ভিপি, এ কে এম খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান এমপির সহধর্মিণী ফরিদা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুল আলম ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতন, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজি, সদস্য সচিব আন্জুমান পাভেল প্রমুখ।
জয়পুরহাট: জয়পুরহাটে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় জেলা বিএনপির উদ্যোগে-শহরের রেলগেট সংলগ্ন- দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী- দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর সকাল ১১টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে- রং বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে, প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির গোলজার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারি এমপি।
দিনব্যাপী আয়োজিত এ সব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এমএ ওহাব শহর বিএনপির সভাপতি আমিনুল রহমান বকুল সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র সদস্য সচিব শরিফুল ইসলাম কূষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মনজুরে মওলা পলাশ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সদস্য সচিব সামস্ মতিন বিএনপি মহিলা দল সহ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাগমারা: রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ এবং তাহেরপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম সামসুর রহমান মিন্টু,আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিকুল ইসলাম সাফি, কৃষক দলের আহবায়ক আব্দুল জলিল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, নরদাশ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, তারেক জিয়ার প্রজন্ম দলের উপজেলা সভাপতি নাসির উদ্দীন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল হক ফিরোজ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন আদরী সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যের কোন বিকল্প নেই। ৪৮ বছর পূর্বে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। নানা চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাঁতি দলের সভাপতি মামুনুর রশিদ।


প্রকাশিত: September 2, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর