, , ।
জুবায়ের তুহিন, রাজশাহী :
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দিতে না দেওয়ার জেরে এমপির সামনে হট্টগোল হয়েছে তা গুজব ছড়িয়েছে তা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করপছন স্থানীয় বিএনপির নেতৃবৃনৃদ।
তারা বলেন,গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত সমাবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অথচ একটি মহল উদ্দেশ্যে প্রণোদিত ভাবে কয়েকটি অনলাইনে মিথ্যা সংবাদ প্রচার করেছে। যার কোন ভিত্তি নেই।
বিএনপির দলীয় নেতাকর্মীরা জানান, জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা পরিষদের মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সমাবেশে সাংসদ নজরুল ইসলাম বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানো জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু ও মোঃ গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ ও হাসান ফারুক ইমাম সুমন, সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা ও আজাদ রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, ৩ নং পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম খান রবিন এবং ২ নং কিসমত গণৈকড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ রানা প্রামানিকসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানশাইন /শাহজাদা