, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ চেষ্টার মামলার এক আসামি সহ মোট ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহ¯পতিবার দিবাগত মধ্যরাতে থানার ওসি তদন্ত এস,এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার ২৪ অক্টোবর দুপুরে ওসি (তদন্ত) এস, এম জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। এছাড়া একজন ধর্ষণচেষ্টার মামলার আসামি হিসেবে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। সকল আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, হিলি থানার পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।