বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু:
মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জানা গেছে, “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয় ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ মার্চ সোমবার সকালে মহাদেবপুর উপজেলা প্রশাসন দিবসটি আয়োজন করে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তা বাস্তবায়ন করে।
এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে রেইট্রি তলায় স্থাপিত মঞ্চে মিলিত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাদেবপুর শাখার স্টেশন ইনচার্জ মো: আশরাফুর রহমান আগুণ নেভানোর বিভিন্ন প্রক্রিয়া প্রদর্শন করেন এবং ভূমিকম্প সহ প্রাকৃতিক অন্যান্য দুর্যোগে কিভাবে নিজেকে কৌশলী হতে হবে তা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি রিফাত আরা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম রাব্বানী, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান হাসান আলী প্রমুখ।
সানশাইন/রাজ