সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে যৌন হয়রানী করায় যুবকের এক বছর জেল 

গোদাগাড়ী প্রতিনিধি : 

রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী করায় কামাল হোসেন(৩৫)নামের এক যুবককে জেল ও আর্থিক দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ৯টার দিকে মেডিক্যাল মোড়ে স্কুল ছাত্রীর ওড়না টেনে এবং অশ্লীল ভাষায় ব্যবহার করে যৌন হয়রানী করার সময় কামাল হোসেনকে স্থানীয় লোকজন ধরে পুলিশের কাছে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানে আলম যৌন হয়রানী করার অপরাধে কামাল হোসেনকে এক বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাস কারাদন্ড প্রদান করেন।

 

 

কামাল হোসেন পৌর এলাকার সারাংপুর গ্রামের আতাউর রহমান ছেলে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন,কারাদন্ডপ্রাপ্ত কামাল হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: January 16, 2023 | সময়: 9:09 pm | Daily Sunshine

আরও খবর